ভূমধ্যসাগরের গহীন জলে শেষ হলো ৩৭ বাংলাদেশীর স্বপ্ন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৭ ১২ মে ২০১৯
ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় নিহতদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। জানিয়েছে জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা (আইওএম)।
নিহতদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি বলে জানিয়েছে রেডক্রিসেন্ট। তাদের মধ্যে ৫ জনের বাড়ি সিলেট। একজনের বাড়ি মৌলভীবাজারে।
নিহতরা হলেন - ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকার মুয়িদ পুর গ্রামের হারুন মিয়ার ছেলে আব্দুল আজিজ ( ২৫), একই গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ (২৪), সিরাজ মিয়ার ছেলে লিটন (২৪)। এছাড়াও এ ঘটনায় ফেঞ্চুগঞ্জের দিনপুর গ্রামের আরেকজন প্রাণ হারিয়েছেন। তার পরিচয় এখনও জানা যায়নি। এ দুর্ঘটনায় আহসান হাবিব শামিম ও কামরান আহমেদ মারুফ নামের আরও দুই যুবক নিখোঁজ রয়েছেন।
নিহত আজিজের ভাই মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিউনিসিয়া উপকূল থেকে বেঁচে যাওয়া তার চাচা মুয়িদপুর গ্রামের দিলাল ফোনে জানিয়েছেন নৌকাডুবিতে ফেঞ্চুগঞ্জের চার জন মারা গেছেন।
মর্মান্তিক এ ঘটনায় ১৪ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমের খবরে উঠে এসেছে। ঘটনাটি নিশ্চিত করে হতাহতদের বিষয়ে লিবিয়া ও তিউনিশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়াদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে তিউনিশিয়ার জারজিস এলাকার বাতাস। চোখের সামনে এতো মানুষের মৃত্যু দেখে যেন কান্না থামছে না তাদের।
শুক্রবার রাজধানী তিউনিস থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণের সাফাক্স শহরে ভূমধ্যসাগরের উপকূলে ৭০ জনের বেশি শরণার্থী বোঝাই একটি নৌকা ইউরোপে পাড়ি দেয়ার সময় ডুবে যায়। জানা যায়, নৌকাটি ইতালি যাচ্ছিল। নৌকা ডুবে নিহতদের বেশিরভাগই বাংলাদেশি। এছাড়া উদ্ধার করা গেছে আরও কয়েকজন বাংলাদেশিকে।
তারা অবৈধভাবে সমুদ্র পথে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে তিউনিশিয়ার নৌ-বাহিনীর জাহাজ জীবিতদের উদ্ধারে কাজ শুরু করে। সাগরে উত্তাল স্রোতের কারণে ওই নৌকা ডুবে যায় বলে জানা গেছে।
তিউনেশিয়ার রেড ক্রিসেন্ট কর্মকর্তারা জানান, উত্তাল সাগরে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ১০ মিনিটের মধ্যে ডুবে যায়।
এদিকে, ডুবে যাওয়া নৌকায় ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ভাই হাফিজ আহসান হাবিব শামিম এবং শ্যালক কামরান আহমেদ মারুফ। মারুফ সিলেটের গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কুদুপুর গ্রামের ইয়াকুব আলীর ছোট ছেলে।
তবে ভাগ্যক্রমে দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যান মারুফ আহমেদের ভাই মাছুম আহমেদ। তার বরাত দিয়ে বড় ভাই মাসুদ আহমেদ জানান, মারুফকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। সমুদ্রের স্রোতে সে তলিয়ে যায়। পরে উদ্ধারকারীরা মাছ ধরার একটি নৌকা দিয়ে গিয়ে ১৬ জনকে উদ্ধার করলেও মারুফের হদিস মেলেনি।
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



